শিরোনাম
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: | ০৭:৩৭ পিএম, ২০২৫-০৫-০৩
বান্দরবান জেলার আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সর্দার পাড়া এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে চার মাদক সেবনকারীকে আটক করেছে উপজেলা প্রশাসন। ২ মে রাত ১২টা ১০ মিনিটে এই অভিযান পরিচালনা করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
অভিযানে সঙ্গীয় ফোর্স ও আলীকদম থানা পুলিশের সহযোগিতায় আটককৃতদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তিনজনকে ১৫ দিন করে এবং একজনকে ৬০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেককে ৪০০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়।
আটকদের মধ্যে অন্যতম হলেন চৈক্ষ্যং ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোস্তফা কামাল আলম (৩২)। বাকি তিনজন হলেন মো. সাদেক হোসেন (২৫), মো. হাবিবুল্লাহ (৩২) এবং মো. মুবিন মিয়া (২৯)।
স্থানীয় প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযানে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited