শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:২৬ পিএম, ২০২৫-০৫-০৩
চট্টগ্রামের সাতকানিয়া থানার চাঞ্চল্যকর সুবীর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ৩জন আসামি'কে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১৪ ময়মনসিংহ ও র্যাব-৭, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া থানার ফকিরখীল গ্রামের মৃত অরুণ দাশের ছেলে দীপক দাশ (৫২) ও তাঁর দুই ছেলে দীপ্ত দাশ (২৪), এবং সুমিত দাশ (১৯)।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
মামলা সূত্রে জানা যায়, নিহত ভিকটিম সুবীর চক্রবর্তী চট্টগ্রামের সাতকানিয়া থানা এলাকার বাসিন্দা। প্রতিবেশী রুপক দাশের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিলো।
এবছরের ২১শে মার্চ শুক্রবার রাতে ভিকটিম মোটরসাইকেল যোগে স্থানীয় শীলঘাটা এলাকা হতে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হয়ে ফকিরখীল এলাকায় পৌছালে পূর্ব বিরোধের জেরে প্রতিবেশী দীপ্ত দাশ এবং তাঁর অন্যান্য সহযোগীরা ভিকটিমকে পথরোধ করে দেশীয় ধরালো অস্ত্র, লোহার পাইপ, রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভিকটিমের পরিবার এবং স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় নিহত ভিকটিমের ভাই বাদী হয়ে চট্টগ্রামের সাতকানিয়া থানায় ৯ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা ২/৩ জন আসামি করে একটি মামলা দায়ের করেন।
র্যাব জানায়, এ মামলার এজাহার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষে র্যাব-৭ চট্টগ্রাম গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত শুরু করে। নজরদারির একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এ মামলার ৩নং এজাহারভুক্ত পলাতক আসামি ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১৪, ময়মনসিংহ এর যৌথ আভিযানিক দল ঔই এলাকায় অভিযান পরিচালনা করে এ মামলার ৩নং এজাহারভুক্ত আসামি দীপ্ত দাশ'কে (২৪) গ্রেফতার করে হেফাজতে নেয়।
পরে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্য মতে অপর একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার ভালুকা থানার ভরাডোবা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার ৪নং এজাহারনামীয় পলাতক আসামি সুমিত দাশ (১৯) এবং ৬নং এজাহারনামীয় পলাতক আসামি দীপক দাশ'কে (৫২) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা এ মামলার ৩, ৪ এবং ৬নং এজাহারনাভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের’কে চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited