শিরোনাম
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: | ০৯:১০ পিএম, ২০২৫-০৪-২৯
আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার বিকাল ৩.৩০ ঘটিকায় বান্দরবানের আলীকদম উপজেলায় ঝুঁকিপূর্ণ ও ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধ এবং আধুনিক, নিরাপদ ও সময়োপযোগী গণপরিবহন চালুর দাবিতে এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলীকদম প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফিটনেসবিহীন ও বেহাল অবস্থা বাস চলাচল করছে, যা সাধারণ যাত্রীদের জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা আরও বলেন, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে চলমান এই অব্যবস্থাপনা বন্ধ করতে হবে। নিয়মিত যানবাহনের ফিটনেস যাচাই, উন্নতমানের বাস সার্ভিস চালু এবং দক্ষ ও প্রশিক্ষিত চালক নিয়োগের দাবি জানান তারা।
তাদের মতে, উন্নত যানবাহন ব্যবস্থা কেবল যাতায়াত নয়, বরং মানুষের জীবনমান উন্নয়ন, সময়ের সাশ্রয় এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় সর্বস্তরের জনসাধারণ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিউদ্দিন বন্ধু।
শান্তিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে জনগণ তাদের যৌক্তিক দাবি ও উদ্বেগ প্রশাসনের কাছে তুলে ধরেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited