চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে আহছানিয়া মিশনের উদ্যোগে এইডস সচেতনতামূলক এডভোকেসি সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার :    |    ০৮:৪৯ পিএম, ২০২৫-০৪-২৯

চট্টগ্রামে আহছানিয়া মিশনের উদ্যোগে এইডস সচেতনতামূলক এডভোকেসি সভা অনুষ্ঠিত 

বন্দর নগরী চট্টগ্রামে ঢাকা আহছানিয়া মিশন হালিশহর (ডিআইসি) এর উদ্যোগে মরণব্যাধি এইডসের সংক্রমণ (এইচআইভি) রুখতে ও সহিংসতা হ্রাস সম্পর্কে জন সচেতনতা তৈরির লক্ষ্যে স্থানীয় পর্যায়ের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার  (২৮ এপ্রিল) বেলা ১১ ঘটিকায় নগরীর আগ্রাবাদস্থ জেলা পরিবার পরিকল্পনা অফিসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক বেগম শাহনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক আবু সালেহ মো: ফোরকান উদ্দিন।


বিশেষ অতিথি ছিলেন ডবলমুরিং থানার অফিসার ইনচার্জের মুখপাত্র উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম।

এতে স্বপ্ন নারী উন্নয়ন সংঘের সভানেত্রী, বিজিসি ট্রাষ্ট ইউনিভার্সিটি, (ইউএসটিসি), সরকারী সিটি কলেজ ও মহসিন কলেজের ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও জেলা পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহন করেন।


সভার শুরুতে উপ-পরিচালক বেগম সাহনেওয়াজ শুভেচ্ছা বক্তব্যে প্রদান করেন। পরবর্তীতে ঢাকা আহছানিয়া মিশনের ডিআইসি ম্যানেজার হাফিজ আহমেদ এইচ আইভি বাংলাদেশের বর্তমান অবস্থা ও ঢাকা আহছানিয়া মিশনের জিসি-৭ এর কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।

এরপর  প্রেজিন্টেশনের উপর কিভাবে এইচ আইভি প্রতিরোধ করা যায়,কোথায় পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়, ঝুকিপূর্ন জনগোষ্ঠির মাঝে এইচ আইভি প্রতিরোধে আমাদের করনীয় কি, সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কি, সমাজের নেতৃস্থানীয়দের ভূমিকা কি তার উপর বিষদ আলোচনা হয়। এতে সকল অংশগ্রহনকারীরা খোলামেলাভাবে আলোচনা করেন।

পরবর্তীতে বিভাগীয় পরিচালক আবু সালেহ মোঃ ফোরকান উদ্দিন অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বিশেষ অতিথি ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুল এইচআইভি প্রতিরোধে তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে বক্তব্যে বলেন, আমাদের কাছে যে কেউ সমস্যাই পড়ে আসলে আমরা সেবা প্রদান করি, তবে ঝুকিপূর্ন জনগোষ্ঠী আসলে তাদেরও সমানভাবে সেবা প্রদান করে থাকি তবে এখন থেকে বিশেষভাবে সেবা দেওয়ার চেষ্টা করবেন বলে জানান ডবলমুরিং থানা।

তিনি আরো বলেন, বিশেষ করে এইচআইভি প্রতিরোধে ঢাকা আহছানিয়া মিশনের ভূমিকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে পাশাপাশি আমাদেরও সচেতন হতে হবে বলে উল্লেখ করেন।

সভা শেষে সভাপতি বেগম শাহনেওয়াজ তার সমাপনী বক্তব্যে বলেন, এইচ আইভি প্রতিরোধে আমদের সকলের দায়িত্ব সচেতন হওয়া এবং সকলকে সচেতন করা, বিশেষ করে ঝুকিপূর্ন জনগোষ্ঠীর প্রতি বিশেষ নজর দিতে হবে, পরবর্তীতে পরিবার পরিকল্পনা অফিস যেসব সেবা প্রদান করেন তা তুলে ধরেন এবং তার অফিসে এইচ আইভি ও এইডস বিষয়ক সচেতনতামূলক সভার আয়োজন করা জন্য ঢাকা আহছানিয়া মিশনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘটে।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর