শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৭:৫৯ পিএম, ২০২৫-০৪-২৮
চট্টগ্রামের আনোয়ারা উপজেলাধীন ৭নং সদর ইউনিয়ন পরিষদে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৭ এপ্রিল) রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে পরিষদে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান পরিষদের গ্রাম পুলিশ মো. বাবুল (৪৯)। পরে বিষয়টি পরিষদ সদস্য এবং কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
ইউপি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হা-মীম আহমেদ জানান, চোরের দল পরিষদের সার্ভার রুমের তালা ভেঙে কম্পিউটার মনিটর (২টি), সিপিউ, হার্ডডিস্ক, চেকবই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং গতকাল সংগৃহীত ওয়ারিশ ও ট্রেড লাইসেন্স ফি'র টাকা এবং কিছু ডিভিডি চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, ইউনিয়ন পরিষদে চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে পুলিশের একটি দল তদন্ত শুরু করেছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited