চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কর্ণফুলীতে বাড়তি ভাড়া আদায়, যাত্রীদের মানববন্ধন 

কর্ণফুলী প্রতিনিধি ::    |    ০৭:৪৪ পিএম, ২০২৫-০৪-২৭

কর্ণফুলীতে বাড়তি ভাড়া আদায়, যাত্রীদের মানববন্ধন 

চট্টগ্রামের কর্ণফুলীর ডাঙারচর ঘাট দিয়ে নৌকায় পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন যাত্রীরা। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ যাত্রীরা ডাঙারচর-সল্টগোলা ঘাটে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি প্রতিবাদে গণজমায়েত ও বিক্ষোভ বিক্ষোভ করেন।

জানা গেছে, ঘাট দিয়ে দৈনিক কয়েক শত যাত্রী পারাপার করে। নতুন বছরের প্রথমদিন পহেলা বৈশাখ থেকে ভাড়া ৫ টাকা বৃদ্ধি করে জনপ্রতি ২০ টাকা ভাড়া বৃদ্ধি করলে বিপাকে পড়েন স্বল্প আয়ের পেশাজীবিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ডাঙ্গারচর নিরাপদ নৌযাত্রী পারাপার কল্যাণ সমিতির আহবায়ক আবদুল মোতালেবের সভাপতিত্বে ও বন্দর মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় বিক্ষোভে বক্তব্য রাখেন, জুলধা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক মো. জমির, সমাজসেবক মোহাম্মদ হারুন, জুলধা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সোলায়মান মিয়াজী, ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, মহিলা ইউপি সদস্যা শিপ্রারানী দে, ছাত্র প্রতিনিধি সেলিম রেজা, শিক্ষক কায়সার, রিফাত, রাফাত, ব্যাংকার আবদুল হালিম, যুবদল নেতা মো. সাদ্দাম, জসিম মিয়াজী, ইমরান হোসেন, ইঞ্জিনিয়ার হেলাল, গফুর, তাহসান ইসলাম আতিক, মোহাম্মদ আসিফ, আজিম উদ্দিন, নিজাম উদ্দিন, আশরাফুল ইসলাম, আরফান সাগর, শাহিন প্রমুখ। 

এ সময় বক্তারা বাড়তি ভাড়া প্রত্যাহার করার আহবান জানিয়ে পূর্বের ১৫ টাকা ভাড়া বহাল না করলে সিটি কর্পোরেশনের অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন। সল্টগোলা ঘাটের সাব ইজারাদার আল ফয়সাল বিক্ষোভে একাত্মতা প্রকাশ করে বলেন, ঘাটে মাঝিসহ বিভিন্ন ব্যয় বৃদ্ধি পেয়েছে। সে কারণে পারাপারে ৫ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়। যাত্রীদের দাবিকে সম্মান দেখিয়ে আমরা যাত্রী পারাপারে ভাড়া বৃদ্ধি না করার পক্ষে রয়েছি।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর