শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৬:০২ পিএম, ২০২৫-০৪-২২
চট্টগ্রামের বোয়ালখালীতে কাজ করার সময় মেশিনের আঘাতে আহত হয়ে মো.বেলায়েত হোসেন (৪৮) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
বেলায়েত হোসেন শাকপুরা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের ঘোষখীল গ্রামের ইসহাক মাষ্টার বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাই ও স্থানীয় ইউপি সদস্য মো.শাহাদাত হোসেন হেলাল বলেন, ‘বেলায়েত হোসেন শাকপুরা মিলিটারি পুল এলাকার ‘বিসমিল্লাহ ফেব্রিকস’ কারখানায় চাকুরী করতো। প্রতিদিনের ন্যায় গতকাল সোমবার সকাল ৮টায় কাজে যোগ দেয়। বিকেল ৩টার সময় অসাবধানতাবশত কারখানার একটি মেশিনের সাথে মাথায় আঘাত পেয়ে মেঝেতে পড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করেন।
এরপর চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেছেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited