শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৫:৩০ পিএম, ২০২৫-০৪-২১
চট্টগ্রামে বোয়ালখালীতে ৫ মাস আগে হারানো মোবাইল অবশেষে ফিরে পেয়েছেন জোস্না আক্তার। গতকাল রবিবার (২০ এপ্রিল) পৌর সদরের পূর্ব গোমদণ্ডীর বাসিন্দা জোস্না আক্তারের কাছে হারানো মোবাইলটি হস্তান্তর করেছেন জেলা বিশেষ শাখার (ডিএসবি) বোয়ালখালী জোনের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসুক মিয়া।
জোস্না আক্তার জানান, ৫ মাস আগে তিনি ব্যবহৃত মোবাইলটি হারিয়ে ছিলেন। এ নিয়ে বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন। এর দীর্ঘদিন পর তা উদ্ধার করে এসআই মাসুক মিয়া তাকে বিষয়টি ফোনে জানান। এসআই মাসুক মিয়া জোস্নার মোবাইলসহ গেলো ২ মাসে ১৪টি কাছে হারানো মোবাইল উদ্ধার করেছেন। এসব মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরও করেছেন তিনি। হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকরা। তারা পুলিশের এ কর্মকর্তার ভূয়সী প্রশংসা করছেন।
এসআই মাসুক মিয়া বলেন, হারানো মোবাইলে ফিরে পেতে মোবাইল মালিকরা থানায় সাধারণ ডায়েরি করেন। সেই ডায়েরির সূত্র ধরে এসব মোবাইল উদ্ধারে নামি। গেলো দুই মাসে এ পর্যন্ত ১৪টি হারানো মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited