শিরোনাম
ওমর আলী, চকরিয়া | ০৬:৩০ পিএম, ২০২৫-০৪-১৯
কক্সবাজার চকরিয়া থানা পুলিশের অভিযানে ভূয়া নৌ-বাহিনীর সৈনিক পরিচয় দানকারী প্রতারককে দম্পতি গ্রেফতার করা হয়। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে চকরিয়া পৌরশহরে স্বপ্ন ছোয়া ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার তাইনজাঙ্গা ইউনিয়নের ভাটগাঁও এলাকার মৃত মোন্তাজ উদ্দিনের পূত্র মোঃ মিজান (৩৬) ও তার দ্বিতীয় স্ত্রী পটুয়াখালী জেলার মৃত নাছির উদ্দীনের কণ্যা মৌসুমী বেগম মৌ (২৭)।
তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল ও পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) এসএম রকীব উর রাজা ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
এ বিষয়ে ১৯ এপ্রিল (শনিবার) চকরিয়া থানা হলরুমে প্রেস কনফারেন্স এ ওসি জানান, ওয়াকিটকি সহ নৌ বাহিনীর সদস্য পরিচয়দানকারী দম্পতিকে পৌর সদরের এক ফটোগ্রাফির দোকান থেকে গ্রেফতার করা হয়। ক্যামরা ভাড়ার কথা বলে প্রতারণা পূর্বক বিভিন্ন স্থান থেকে ক্যামরা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ স্বীকার করেছে এই দম্পতি। এদের বিরুদ্ধে দেশে বিভিন্ন থানায় অর্ধ ডজন মামলা আছে। আইনী প্রক্রিয়ায় তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited