শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৪২ পিএম, ২০২৫-০৪-১৬
চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার ওয়ার্ডের সিআরবি সংলগ্ন গোয়ালপাড়া মালিপাড়া বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নিঃস্ব হিন্দু-মুসলিম ২০ পরিবারের মাঝে সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে নগদ টাকা, বস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ১৬ এপ্রিল বুধবার সন্ধ্যায় মঠের অধ্যক্ষ পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ ঘটনাস্থলে গিয়ে হিন্দু-মুসলিম ২০ পরিবারের মাঝে এসব সহায়তা প্রদান করেন। বিতরণকৃত সহায়তার মধ্যে ছিল-নগদ টাকা, শাড়ি, ধূতি, চাল, ডাল, মুড়ি, চিড়া, মিঠা, আলু, তেল, গুড়, হলুদ, মরিচ ও লবন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শঙ্কর মঠ ও মিশনের সাধু শ্রীমৎ পুলকানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ সাজু ব্রহ্মচারী, অন্যতম ভক্ত ফটো সাংবাদিক প্রদীপ কুমার শীল, মঠের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, মহানগর শাখার সহ-সম্পাদক দিলীপ কুমার শীল, যুগ্ম সাধারণ সম্পাদক অজিত কুমার শীল, প্রচার সম্পাদক সাংবাদিক রনজিত কুমার শীল প্রমূখ। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে মানবিক সহায়তা নিয়ে অসহায় ও নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। উল্লেখ্য যে, গতকাল ১৫ এপ্রিল মঙ্গলবার ভোরে মালিপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অন্ততঃ ১৬টি সেমিপাকা ও কাঁচা বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited