শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৪:৩৩ পিএম, ২০২৫-০৪-১২
চট্টগ্রামের বোয়ালখালীতে এক প্রবাসীর পাকা ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণের গয়না লুট করে নিয়ে গেছে ডাকাত দল। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকলিয়া গ্রামের মো. রিটন মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাড়ির মালিক তানজিনা আক্তার তুহিন বলেন, ডাকাত দলের এক সদস্য সীমানা প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে প্রধান ফটকের তালা ভেঙে ফেলে। এরপর ঘরের কাঠের দরজা শাবল দিয়ে ভেঙে ৬-৭ জন ডাকাত ঘরে প্রবেশ করে। ঘরের সকল সদস্যকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত বেঁধে ফেলে। তারপর ওয়াশরুমে অবরুদ্ধ করে রাখে। আলমিরায় রক্ষিত নগদ ২ লাখ টাকা এবং ২৫-৩০ ভরি ওজনের স্বর্ণের গয়না ও একটি মোবাইল সেট লুটে নিয়ে গেছে ডাকাতদল। তানজিনা বলেন, ডাকাত দলের সদস্যদের বয়স আনুমানিক ৩০-৩২ হবে। তাদের মুখে মাস্ক ছিল। এর মধ্যে একজন মুখোশ পরিহিত ছিল। ঘরে প্রবাসীর স্ত্রী তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকেন। ডাকাতদল প্রায় দুই ঘণ্টা ধরে ঘরটিতে তল্লাশি চালিয়ে সমস্ত জিনিসপত্র তছনছ করে ফেলেছে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited