চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সরকারী গাড়ি চালক সমিতির নেতৃত্বে এনামুল ও বাবর 

খবর বিজ্ঞপ্তি    |    ০৭:৫৯ পিএম, ২০২৫-০২-২৬

সরকারী গাড়ি চালক সমিতির নেতৃত্বে এনামুল ও বাবর 

বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারী গাড়ি চালক কল্যাণ সমিতি চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা ও সাধারণ সভা নগরীর লয়েল রোডের সিনেমা প্যালেস সংলগ্ন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের গাড়িচালক মোঃ এনামুল হক ফারুকের সভাপতিত্বে ও চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়কের গাড়ি চালক মোঃ ফখরুল ইসলাম বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারী গাড়িচালক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শহীদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হানিফ। 

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সমিতির সাবেক সভাপতি আবদুল আউয়াল সরকার। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী, সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান, কর্মকর্তা মোঃ দিদার, মোঃ আবুল কালাম, মোঃ কিবরিয়া, মোঃ দরবেশ আলী, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আবু সাঈদ, মোঃ ইউনুছ আলী ও মোঃ আবু সিদ্দিক। বিভাগের বিভিন্ন জেনারেল হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি চালকদের মধ্যে বক্তব্য রাখেন মমতাজ উদ্দিন ইউছুফ, মোঃ রফিক, মোঃ ইব্রাহিম, মোঃ কামরুল, মোঃ ওবায়েদুর রহমান ও মোঃ দেলোয়ার হোসেন। 

সভা শেষে সর্বস্মতিক্রমে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের গাড়ি চালক মোঃ এনামুল হক ফারুককে সভাপতি ও চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়কের গাড়ি চালক মোঃ ফখরুল ইসলাম বাবরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগীয় সরকারী গাড়ি চালক কল্যাণ সমিতির কমিটি ঘোষণা করা হয়। পরে বাংলাদেশ সরকারী গাড়ি চালক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ এনামুল হক ফারুক ও সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম বাবর।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারী গাড়ি চালক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শহীদ মিয়া বলেন, সরকারী গাড়ি চালকেরা অনেক শ্রম দেন। তারা ডিজি থেকে শুরু করে প্রতিষ্ঠান প্রধানদের কাছাকাছি থেকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করলেও স্বাস্থ্য বিভাগের নিন্ম স্তরের কর্মচারীদের কাছে অবহেলার শিকার হন। সরকারী ছুটির দিনেও সরকারী গাড়ি চালকদেরকে অনেক সময় দায়িত্ব পালন করতে হয়। কোভিডকালীন সময়েও মৃতদেহ পরিবহণ থেকে শুরু করে তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। করোনা পরিস্থিতির শুরু থেকে জীবনবাজি রেখে কাজ করতে গিয়ে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন সরকারী গাড়িচালক মোঃ রফিকুল ইসলামসহ অনেকে। 
তারা যে পরিমান শ্রম দেন সেভাবে মূল্যায়ন করা হয় না। তাই কোন ধরণের বৈষম্য না রেখে গাড়ি চালকের পেশাকে একটি মানসম্মত অবস্থানে নিয়ে যেতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হানিফ বলেন, ঝুঁকি ভাতা, রেশনিং ব্যবস্থা, অধিকাল ভাতা, প্রশিক্ষণ, এলাকার কাছাকাছি স্থানে বদলী ব্যবস্থা, অন্যান্য কর্মচারীদের ন্যায় বিভিন্ন সুযোগ-সুবিধা ও দাবী-দাওয়া আদায়ে সরকারী গাড়ি চালকদেরকে সমন্বিতভাবে কাজ করতে হবে কোন ধরণের ভেদাভেদ না রেখে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর