চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

গড়দুয়ারা সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

মোঃ শোয়াইব , হাটহাজারী    |    ০৫:৩৫ পিএম, ২০২৫-০২-২২

গড়দুয়ারা সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

গড়দুয়ারা সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে "সুস্থ সমাজ বিকাশই আমাদের অঙ্গীকার" প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও খৎনা-কর্ণ ছেদক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি) গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল থেকে বিকাল পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হয়।

এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে ডা. বখতিয়ার আলম ও ডা. এন এম ইমতিয়াজ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে, গড়দুয়ারা সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কার্যকরী পরিষদের ব্যবস্থাপনায় এবং কেয়ার পার্ক হসপিটালের সহযোগিতায় বিভিন্ন হাসপাতালের অভিজ্ঞ ডাক্তাররা সেবা প্রদান করেন। এতে প্রায় ১৬ জন বিশেষজ্ঞ ডাক্তার অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ছয়জন ছিলেন স্থানীয় সন্তান।সকাল থেকে বিকাল পর্যন্ত চলমান এই ক্যাম্পে এক হাজারেরও বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

ডা. বখতিয়ার আলম বলেন, "মানবসেবাই সবচেয়ে বড় ধর্ম। আমরা চাই, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। এমন আয়োজন মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"
ডা. এন এম ইমতিয়াজ চৌধুরী বলেন, "এ ধরনের ক্যাম্প স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করেছি রোগীদের যথাযথ চিকিৎসা ও পরামর্শ দিতে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জাবেরসহ অন্যান্য নেতৃবৃন্দ—হুমায়ুন কামাল চৌধুরী, জাবেদ খান চৌধুরী রাজু, শহীদুল ইসলাম চৌধুরী মায়া, জাবেদ আলম চৌধুরী, জাহেদ চৌধুরী ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এছাড়াও, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ক্যাম্পকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

সংগঠনের সভাপতি মোশারফ হোসেন বলেন, "আমাদের লক্ষ্য সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা। এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জাবের বলেন, "গড়দুয়ারা সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন সবসময় জনকল্যাণমূলক কাজে নিবেদিত। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর।"

এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকালে সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এই মহৎ উদ্যোগের মাধ্যমে সংগঠনটি মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর