শিরোনাম
মহেশখালী প্রতিনিধিঃ | ০৫:৩০ পিএম, ২০২০-১০-০৮
মহেশখালী উপজেলার হতদরিদ্র মানুষের ভরসা সবজি এখন নাগালের বাইরে। ২০২০ সালের মার্চে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষ। এ উপজেলার মানুষ ভাতের সঙ্গে সবজি পেলে খুশি হত। অতি বৃষ্টির কারণে সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় সবজির দাম এখন আকাশ ছোঁয়া। স্বল্প আয়ের মানুষের কাছে সবজি কেনা এখন বিলাসিতার মত। জানা যায়, কক্সবাজার-মহেশখালী সবজি ভান্ডার নামে খ্যাত হোয়ানক। টাইমবাজারের মাঠে আগের মত সে রকম সবজি আসেনা। যা আসে তা কয়েক সপ্তাহের তুলনায় দ্বিগুণের চেয়েও বেশি দাম। বরবটি প্রতি কেজি ৪০-৪৫, ঝিঙ্গা ৩০-৩৫, বেগুন ৫০-৫৫, তিত করল ৭০-৭৫, মুলা ৪৫-৫০, ঢেড়স ৩৫-৪০, গাজর ৭৫-৮০, বাংলা লাউ প্রতিটি ২০-২৫, মিষ্টি লাউ ১৫-২০, ধনিয়া পাতা ১৪০-১৫০, টমেটো ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু দিন পূর্বে এ সকল সবজির দাম ৫ থেকে ৭ টাকার কম ছিলো বলে জানিয়ে ছিলেন বিক্রেতারা। এদিকে কাঁচা মরিচ ১৬০ থেকে হঠাৎ করে ৩শ থেকে সাড়ে ৩শ টাকায় বিক্রি হচ্ছে। চলতি সপ্তাহে চালের দাম ও বেড়েছে। সবজি দাম বৃদ্ধি পাওয়ায় দিশাহারা হয়ে পড়েছে সাধারণ জনগণ। সবজি ব্যবসায়ীরা জানালেন চাহিদা অনুযায়ী বাজারে সবজির আসেনা। মাছ , মাংসের দাম বেশি, গরিবের ভরসা ছিল সবজি। কিন্তু আবহাওয়ার কারণে সবজি উৎপাদন কমে যাওয়া সে সবজি কিনতে পারছেনা সাধারণ জনগণ। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সবজির উৎপাদন কমে যাওয়ার সবজির দাম বেড়েছে বলে জানালেন কৃষকেরা। উপজেলা কৃষি কর্মকর্তা বলেছেন, বর্ষা মৌসুমে সবজির উৎপাদন কম হওয়ায় কিছুটা দাম বেড়েছে। নতুনভাবে সবজি রোপন শুরু হয়েছে, মুলা বাজারে এসেছে, নতুন নতুন সবজি আসা শুরু করলে আগামী এক দেড় মাস পরে পুরোদমে সবজি বাজারে পাওয়া গেলে দাম কমে যাবে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited