শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৭:৩৩ পিএম, ২০২৫-০১-০২
রাঙামাটি বাংলাদেশ সেনাবাহিনীর টহলরত সদস্যদের উপর পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা পরবর্তী বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত হতে না পারলেও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৭নং লংগদু ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার জগদিশ চাকমা। তিনি জানান, লংগদু উপজেলাধীন কিসিং ছড়া এলাকায় বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে।
নিরাপত্তা বাহিনীর সুত্রে জানাগেছে, প্রসিত বিকাশের নেতৃত্বাধীন পার্বত্য চুক্তি বিরোধী উপজাতীয়দের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছে এমন সুনির্দিষ্ট তথ্যে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহলদল গেলে তাদের উপর গুলিবর্ষণ শুরু করে ইউপিডিএফ সন্ত্রাসীরা। এ সময় আত্মরক্ষার্থে টহলরত সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।
এসময় ইউপিডিএফ এর এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ একজন নিহতের বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি।এদিকে রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদে পদোন্নতি প্রাপ্ত) মারূফ আহামেদ জানিয়েছেন আমাদের লংগদু থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানাবো।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited