চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ওয়ান হেলথ বিষয়ে সিভাসু’র নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন 

আমাদের ডেস্ক :    |    ০৮:১১ পিএম, ২০২৪-১২-৩০

ওয়ান হেলথ বিষয়ে সিভাসু’র নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন 

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ওয়ান হেলথ্ ইনস্টিটিউটের উদ্যোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন। 

গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ওয়ান হেলথ্ বা এক স্বাস্থ্য বিষয়ে নবাগতদের ধারণা দেওয়ার লক্ষ্যে এই আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান। 
ওয়ান হেলথ্ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ছাত্রকল্যাণ পরিচালক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

সভাপতির বক্তব্যে ড. আহসানুল হক বলেন, অভিন্ন স্বাস্থ্য ভাবনায় নতুন শিক্ষার্থীদের যাত্রা শুরু হলো। তিনি বলেন, বিশ্বজুড়ে স্বাস্থ্য-সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মানুষের জীবন, প্রাণী, উদ্ভিদ এবং পরিবেশের সাথে গভীরভাবে জড়িত। উদাহরণস্বরূপ, জ়ুনোটিক রোগের প্রকোপ, পরিবেশ দূষণজনিত স্বাস্থ্য সমস্যা, এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের মতো বিষয়গুলো সমাধানে প্রয়োজন সমন্বিত দৃষ্টিভঙ্গি। এই সমন্বিত দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয় ওয়ান হেলথ ধারণায়, যা মানুষ, প্রাণী, পরিবেশ ও উদ্ভিদের মধ্যকার সম্পর্ক বোঝার মাধ্যমে কার্যকর সমাধানের পথ দেখায়।

এ আয়োজনে সহযোগিতায় ছিল আন্তর্জাতিক ভেটেরিনারি   ছাত্র সমিতি, ওয়ান হেলথ্ ইয়ং ভয়েস, আন্তর্জাতিক  কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ছাত্র সমিতি বাংলাদেশ, ওয়ান হেলথ্ কমিউনিকেশন সেল, সিভাসু ডিবেটিং সোসাইটি।

সূচনা বক্তব্যের পরপরই শিক্ষার্থীদের পরিবেশনায় "ওয়ান হেলথ" ধারণার উপর একটি বিশেষ ডকু-ড্রামা প্রদর্শিত হয়। এছাড়াও প্রতিটি সংগঠনের প্রতিনিধিরা তাদের লক্ষ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

আকর্ষণীয় পর্বে ছিল কুইজ প্রতিযোগিতা, ওয়ান হেলথ্ ডে উপলক্ষে ভিডিও প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ। নতুন শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশ্নোত্তর পর্ব এবং ডিজিটাল পোস্টারের মাধ্যমে সংগঠনগুলোর কার্যক্রম উপস্থাপন।
  
                                                                                    
     

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর