শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৪:৩৬ পিএম, ২০২৪-১২-২৬
অধুনা বিশ্বে ব্যক্তিগত এবং সামাজিক নানা কারণে শিক্ষার্থীদের উপর বাড়ছে মানসিক চাপ, সেই সাথে বাড়ছে উদ্বেগ এবং উৎকন্ঠা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এর করাল গ্রাস থেকে রক্ষা পাচ্ছে না। মানসিক স্বাস্থ্য বিষয়ক এসব চ্যালেঞ্জ মোকাবিলা এবং উত্তরণে “ট্রান্সফরমেটিভ সেশন অন স্ট্রেস এন্ড এ্যাংজাইটি ম্যানেজম্যান্ট” শীর্ষক এক অধিবেশন সম্প্রতি নগরীর চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হয় ।
এতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. এএসএম রিদওয়ান।
সিআইইউর শিক্ষার্থী ভিত্তিক ক্লাব “এইচ আর এম সোসাইটি” অনুষ্ঠানটির আয়োজন করে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে একাডেমিক পড়াশুনার ক্ষেত্রে শিক্ষার্থীরা যেকল চ্যালেঞ্জ এবং মানসিক চাপের সম্মুখীন হয় তার উপর মূল্যবান মতামত পেশ করেন অনুষ্ঠানের মূল বক্তা ডা. এএসএম রিদওয়ান। মানসিক চাপ মোকাবিলায় কার্যকর বিভিন্ন কৌশল এবং বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করেন তিনি। ”চাইল্ডহুড ট্রমা”র উপরও মূল্যবান বক্তব্য প্রদান করেন ডা. রিদওয়ান।
অনুষ্ঠান শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে কৌতুহল উদ্দীপক বিভিন্ন প্রশ্ন উঠে আসে। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সিআইইউ’র ব্যবসা অনুষদের সহযোগী অধ্যাপক ড. মোসলেহউদ্দীন চৌধুরী খালেদ, সহকারী অধ্যাপক সায়ীদ হাসান, প্রভাষক আশিকুল মাহমুদ ইরফান, প্রভাষক তামান্না বিনতে জামানসহ বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited