শিরোনাম
মিজানুর রহমান চৌধুরী | ০৫:৫৬ পিএম, ২০২৪-১২-১৯
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মৌচাক শাখার অধীন মধুবাগ উপশাখা ১৯ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার রাজধানীর মধুবাগে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা সাদিকুর রহমান আযহারী। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মৌচাক শাখাপ্রধান ড. মোঃ আশরাফ আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মধুবাগ উপশাখা ইনচার্জ মুহাম্মদ আনোয়ারুল কবির। অনুষ্ঠানে গ্রাহক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন, কাজী মোহাম্মদ দাউদ ও ফারুক আহমেদ ভুঁইয়া, সাংবাদিক মোঃ আবুল হোসেন চৌধুরী, সমাজসেবক আবদুল হাই সবুজ, নাজমুল হক মাসুম, খন্দকার রুহুল আমিন ও মোঃ ইউসুফ আলী মোল্লা এবং শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ফেরদৌস আরা রাজ্জাকী। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির ভাষণে বলেন, ৪২ বছরের পথচলায় ইসলামী ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে শরী’আহ ভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। বর্তমানে ২ কোটি ৪৫ লাখ গ্রাহক সরাসরি ইসলামী ব্যাংকে হিসাব পরিচালনা করছে। আর্থিক পরিষেবা প্রদানের পাশাপাশি মানবকল্যাণ ও সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করার মাধ্যমে ইসলামী ব্যাংক গণমানুষের কাছে ইতিবাচক পরিচিতি লাভ করেছে।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের শাখায় প্রদত্ত সকল সেবা উপশাখাগুলোতেও প্রদান করা হয়। তিনি মধুবাগ এলাকার জনগোষ্ঠীর চাহিদা ও গুরুত্ব বিবেচনা করে ইসলামী ব্যাংকের গুণগত ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদান করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited