শিরোনাম
মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব) | ০৬:৫২ পিএম, ২০২৪-১২-১৪
ফেনীর পরশুরাম সীমান্ত এলাকায় শুক্রবার ভোরে বিজিবি'র পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় হুইস্কি, ফেনসিডিল ও চশমা উদ্ধার করা হয়েছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র নিয়মিত টহল দল পরশুরাম উপজেলার মজুমদারহাট ও কেতরাংগা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় হুইস্কি, ফেনসিডিল ও চশমা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামালের আনুমানিক মূল্য ৪৭ লাখ ৭৪ হাজার ১০০ টাকা। জব্দকৃত মালামালগুলো ফেনী শুল্ক বিভাগ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও গত তিন মাসে সীমান্তে শুল্ক ফাঁকি দেওয়া কোটি টাকার বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য ও মাদক জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited