চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ফেনী ও চট্টগ্রামে র‍্যাবের পৃথক মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ৫ 

মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব)    |    ০৬:৫০ পিএম, ২০২৪-১২-১৪

ফেনী ও চট্টগ্রামে র‍্যাবের পৃথক মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ৫ 

র‍্যাবের পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ফেনীর ফতেহপুর এলাকা হতে ৪৪ কেজি গাঁজা ও ১ বোতল ফেনসিডিল এবং চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ এলাকা থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধারপূর্বক ৫ জন'কে গ্রেফতার করে র‍্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল। শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন র‍্যাব-৭ এঁর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী ফেনী সদর মডেল থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় পাকা রাস্তার উপর মাদকদ্রব্য নিয়ে গাড়ীতে উঠার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ঔই এলাকায় অভিযান পরিচালনা করে দু'জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার সদর থানার কুতুবাদিয়া পাড়ার গোলাম কুদুসের ছেলে মনির উদ্দিন (২৪) ও কক্সবাজার জেলার ঈদগাঁও থানার মাইজপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ ভুট্ট (১৯)। পরে গ্রেফতারকৃত আসামিদের হেফাজতে থাকা ০২টি ট্রাভেল ব্যাগ এবং ০১টি কাধে ঝুলানো ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে রাখা কসটেপ দ্বারা মোড়ানো ৪৪ কেজি গাঁজা এবং ০১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপরদিকে, র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ পাহাড়ের উপরে একটি টিনশেড ঘরের ভিতরে মাদকদ্রব্য মজুদের সংবাদ পায় র‍্যাব। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল শুক্রবার সন্ধ্যায় ঔই এলাকায় অভিযান পরিচালনা করে তিনজন'কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আরফিন নগর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ সুমন (২৭), ও মোঃ মহিন প্রকাশ কালু (৩০) এবং সীতাকুন্ড থানার জঙ্গল সলিমপুর এলাকার মোঃ আলমগীরের ছেলে মোঃ শরিফুল ইসলাম সুমন (৩০)। পরে আসামিদের টিনশেড ঘরের খাটের নিচে ০২ টি বস্তার ভিতরে কসটেপ দ্বারা মোড়ানো ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬লক্ষ ৫০হাজার টাকা।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর