শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:১৬ পিএম, ২০২০-১০-০৭
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার নেতারা। বুধবার (৭ অক্টোবর) সকালে আন্দরকিল্লা মোহাদ্দেস ভিলায় মেয়রের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় আ জ ম নাছির উদ্দীন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণের ফলে এই উৎসব সর্বজনীন উৎসবে রূপ লাভ করে। বাঙালির চিরকালীন ঐতিহ্য এই অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। উৎসব চলাকালীন সময়ে ষড়যন্ত্রকারীদের দ্বারা যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সূত্রপাত না হয় সেদিকে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত, সাবেক সভাপতি অরবিন্দ পাল অরুণ, বর্তমান সহসভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য, রানা বিশ্বাস, যুগ্ম সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, সদরঘাট থানা পূজা উদযাপন পরিষদ সভাপতি রাজীব নন্দী বাবু, সাধারণ সম্পাদক বাপ্পী দাশ, জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited