শিরোনাম
মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব) | ০৯:২২ পিএম, ২০২৪-১২-১০
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জসিম উদ্দিন প্রকাশ রানা’কে দীর্ঘ ১৩ বছর পর গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার রেলওয়ে স্কুল মোড় এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সোমবার রাতে ঔই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ জসিম উদ্দিন প্রকাশ রানা'কে (৩৬) গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব। সে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম হাজীপাড়ার মৃত আঃ মালেক লেদুর ছেলে। এছাড়াও গ্রেফতারকৃত আসামি র্যাবকে জানায়, সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৩ বছর চট্টগ্রাম মহানগরী সহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
র্যাব-৭ এঁর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের চট্টগ্রাম 'কে উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার তাকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited