শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৫:৩৫ পিএম, ২০২৪-১২-০৮
জনগণের মানবাধিকার সমুন্নত রাখতে তথ্য অধিকার আইনের অধিকতর ব্যবহার নিশ্চিতে তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ উপজেলা কমিটির প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা আজ ৭ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের সচিব মোঃ আরিফ। বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) এস.এম কামরুল ইসলাম। বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুসাইন মুহাম্মদসহ উপজেলার বিভিন্ন
সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য কমিশনের সচিব মোঃ আরিফ বলেন, তথ্য অধিকার নিয়ে মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি আছে। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তথ্য কমিশন সংস্কার ও তথ্য অধিকার আইনে সংশোধন আনা হবে। তথ্য অধিকার না পেলে অন্য অধিকার প্রয়োগ করা যায় না। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) এস.এম কামরুল ইসলাম বলেন, জনসচেতনতা বাড়ানো, দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, তথ্য অধিকার সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে যত্নবান হওয়া, তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়ন জরুরী। এ লক্ষ্যে বর্তমান অর্ন্তবর্তী সরকার কাজ কর যাচ্ছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited