শিরোনাম
বিশেষ প্রতিনিধি :: | ০৫:১১ পিএম, ২০২৪-১২-০৭
চট্টগ্রামের পটিয়ায় ফেসবুকে পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার শান্তির হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর। গ্রেফতারকৃত শিক্ষার্থী নিশান দেবনাথ (২০) উপজেলার জিরি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুধীর ডাক্তারের বাড়ির তপন নাথের ছেলে। নিশান দেবনাথ কুসুমপুরা স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ দিন আগে আটক নিশান দেবনাথ তার ফেসবুক পেজের একটি পোস্টে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তি করে; এমন অভিযোগ এনে শান্তিরহাট এলাকায় কিছু ছাত্র তাকে মারার জন্য উদ্যত হয়। সে সংবাদ পেয়ে তাৎক্ষণিক টহলরত পুলিশ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিশান দেবনাথকে জনরোষের হাত থেকে উদ্ধারপূর্বক আটক করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে অবমাননার ঘটনায় কুসুমপুরা ইউনিয়নের সাজ্জাদ হোসেন শুক্রবার বাদী হয়ে পটিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। সে এজহার পটিয়া থানার সাইবার নিরাপত্তা আইনে মামলা হিসেবে রুজু করার পর সেই মামলায় আটককৃত নিশান দেবনাথকে একমাত্র আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পটিয়া থানা পুলিশ। (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান , গ্রেফতারকৃত করেজ শিক্ষার্থী নিশান দেবনাথ ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট পরে তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited