চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে র‍্যাবের যৌথ অভিযানে রাউজানের শীর্ষ সন্ত্রাসী যুবদল নেতা জানে আলম গ্রেফতার 

মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব)    |    ০৬:৩৩ পিএম, ২০২৪-১২-০৩

চট্টগ্রামে র‍্যাবের যৌথ অভিযানে রাউজানের শীর্ষ সন্ত্রাসী যুবদল নেতা জানে আলম গ্রেফতার 

চট্টগ্রামের রাউজান এবং রাঙ্গুনিয়া থানা এলাকার একাধিক মামলার আসামি মোঃ জানে আলম’কে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার চেরাগী পাহাড় এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল। জানা যায়, গ্রেফতার হওয়া জানে আলম চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক খন্দকার গোলাম আকবরের অনুসারী ও জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক।

এবিষয়ে মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোহাম্মদ জামাল উদ্দিন চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামের একজন ব্যবসায়ী। এ বছরের ১০ শে অক্টোবর (বৃহস্পতিবার) আসামি যুবদল নেতা জানে আলম ভুক্তভোগীর বসত বাড়িতে গিয়ে বিভিন্ন প্রকার হুমকি ও অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আসামি ভুক্তভোগীকে কিল ঘুষি ও শরীরের বিভিন্ন অংশে জখম করে। এসময় ভুক্তভোগীর শোরচিৎকার শুনে তার ভাই এগিয়ে এলে আসামি তার ভাই মোঃ আজিম উদ্দীনকে হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে পালিয়ে যায়। 

র‍্যাব-৭ এঁর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, এ মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে। নজরদারির একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এ মামলার এজাহারনামীয় প্রধান আসামি চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার চেরাগী পাহাড় মোড় পাকা রাস্তার উপর অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সোমবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি জানে আলম'কে (৪৫) গ্রেফতার করে হেফাজতে নেয় র‍্যাব। সে চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। র‍্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রামের রাউজান থানায় হত্যা, অস্ত্র, নাশকতা, চাঁদাবাজি এবং হত্যা চেষ্টায় ১০টি মামলার রয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার তাকে চট্টগ্রামের রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর