শিরোনাম
মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব) | ০৭:০৫ পিএম, ২০২৪-১১-২৪
র্যাবের অভিযানে দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইকবাল চৌঃ প্রকাশ বাটি ইকবাল’কে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে র্যাব এর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের চট্টগ্রাম 'কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রাঙ্গুনিয়া থানার ধামাইরহাট বাজার এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে আসামি ইকবাল চৌঃ প্রকাশ বাটি ইকবাল'কে (৩৫) গ্রেফতার করে। সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার লালানগর গ্রামের নূর মিয়ার ছেলে। গ্রেফতার আসামি’কে জিজ্ঞাসাবাদ সে রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করে। এছাড়াও তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় হত্যা এবং হত্যা চেষ্টার আরো তিন মামলার তথ্য রয়েছে। সে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ পাঁচ বছর চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে জানায়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রবিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited