চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনা হয়েছে-বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন 

আমাদের ডেস্ক :    |    ০৭:৪৮ পিএম, ২০২৪-১১-২১

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনা হয়েছে-বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন 

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই)’র উদ্যোগে চট্টগ্রামস্থ বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা এবং ব্যবসায়ী সংগঠন ও এসোসিয়েশনের সাথে এক মতবিনিময় সভা ২১ নভেম্বর দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চিটাগাং চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী ও চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তুরস্কের অনারারি কনসাল জেনারেল সালাহ্উদ্দীন কাসেম খান, চেম্বারের সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, কাস্টম হাউস’র অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তফছির উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন’র সভাপতি সৈয়দ মো: আরিফ, কনফিডেন্স সিমেন্ট’র এমডি জহির উদ্দিন আহমেদ, এমএসটি ইন্টারন্যাশনাল লি:’র ব্যবস্থাপনা পরিচালক এস. এম. সাইফুল আলম, বিজিএপিএমইএ’র পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম ফ্রেশ ফ্রুটস ভেজিট্যাবলস এক্সপোর্টার্স এসোসিয়েশন’র সভাপতি মাহবুব রানা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র এসিস্ট্যান্ট সেক্রেটারী কামরুল হুদা, গ্লোবাল সুপার স্টার প্রা: লি:’র ব্যবস্থাপনা পরিচালক একরামুল করিম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি এ এম মাহবুব চৌধুরী, উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার (অপারেশন) গোলাম মো: সারওয়ারুল ইসলাম, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন’র ১ম যুগ্ম সচিব মো: গোলাম রাব্বানি (রিগান) ও কাস্টমস বিষয়ক সম্পাদক আশরাফুল হক খান স্বপন ।  

অন্যান্যদের মধ্যে কেজিডিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: সালাহউদ্দিন, বিডা’র চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সেক্রেটারী রবীন্দ্র চাকমা, বেপজার নির্বাহী পরিচালক মো: জিল্লুর রহমান ও মো: আবদুস সোবহান, রপ্তানি উন্নয়ন ব্যুরো’র পরিচালক শারমিন আক্তার, জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস’র ডেপুটি রেজিস্টার মো: রকিবুল ইসলাম, ফিলিপাইনের অনারারি কনসাল এম. এ. আউয়াল, চিটাগাং চেম্বারের সাবেক পরিচালকবৃন্দ কামাল মোস্তফা চৌধুরী ও আমজাদ হোসেন চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল (প্রা:) লি: পরিচালক’র মো: হুমায়ুন কবির পাটোয়ারী, বিজিএমইএ, বিকেএমইএ, বিজিএপিএমইএ-সহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন-গত ১৫-১৬ বছরে দেশের প্রতিষ্ঠানগুলো তিলে তিলে অক্ষম হয়ে গেছে। এখান থেকে বের হয়ে আসতে হলে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং এর জন্য ট্রেড এনগেজমেন্ট বাড়াতে হবে। সরকার বাণিজ্য গতিশীল করার লক্ষ্যে ব্যবসা সহজীকরণ এবং কস্ট অব ডুয়িং বিজনেস কমানোর জন্য কাজ করছে। একই সাথে দ্রব্যমূল্যের বাজার সহনশীল এবং ক্রেতাদের নাগালে আনতে স্থানীয় পণ্যের ঘাটতি পূরণে নিত্যপ্রয়োজনীয় আমদানি পণ্যের শুল্ক শূন্যে নামিয়ে আনা হয়েছে। ২০ কোটি ডিম আমদানির ব্যবস্থা করা হয়েছে। যার ফলে কমতে শুরু করেছে ডিম, চিনি, ভোজ্যতেলসহ নিত্য পণ্যের দাম। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে প্রভাব পড়েছে তবে স্থানীয় পর্যায়ে উৎপাদন স্বাভাবিক হলে বাজার স্থিতিশীল হবে। এছাড়া আসন্ন রমজানকে সামনে রেখে টিসিবিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার কাজ করছে বলে তিনি জানান। এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশের পণ্য রপ্তানি সহজলভ্য করতে জাপান, কোরিয়া, সিঙ্গাপুর ও আসিয়ানভূক্ত দেশগুলোর সাথে বাণিজ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারী চুক্তি ইপিএ বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা চলছে বলে তিনি অবহিত করেন। 

বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন বলেন-পূর্বে ভোগ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় আমদানি ছিল মুষ্টিমেয় কিছু ব্যবসায়ীর হাতে। ফলে তারা সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করতো। তাই সরকার আমদানির ক্ষেত্রে মনোপলি দূর করার মাধ্যমে যাতে সবাই আমদানি করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করেছে। একই সাথে দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুল্ক এবং এলসি মার্জিন কমিয়েছে সরকার। 

চেম্বার প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা বলেন-সরকার আমাকে চট্টগ্রাম চেম্বারে একটি সুন্দর ও অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব প্রদান করেছেন। সকলের সহযোগিতা নিয়ে সেই দায়িত্ব সুচারুরূপে পালন করতে চাই। 

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন-চট্টগ্রামে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে জেলা প্রশাসন। এছাড়া ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চিতে কৃষকের হাট বা সুলভ মূল্যের বাজার চালু করতে যাচ্ছে জেলা প্রশাসন। 

অন্যান্য বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বাজার মনিটরিং, ডিজিটাল সাপ্লাই চেইন ব্যবস্থা, বন্দর ও বন্দরের আওতাধীন বিভিন্ন আইসিডির চার্জ কমানো, চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দপ্তরের প্রধান কার্যালয় স্থাপনের মাধ্যমে ঢাকা নির্ভরতা কমানো এবং চিটাগাং চেম্বারের সুষ্ঠু ও অংশ গ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের দাবী জানান। 

রিটেলেড নিউজ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত


নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত


ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত


তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত


সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত


সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) :  সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর