শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:৪২ পিএম, ২০২৪-১১-২১
চট্টগ্রামে বোয়ালখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।
তিনি বলেন, নিষিদ্ধ পলিথিন (পলিপ্রপাইলিন) শপিং ব্যাগের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শাকপুরা চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় এম এস ব্রাদার্স ও মা বাবা এন্টারপ্রাইজের ব্যবসা প্রতিষ্ঠানকে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখায় পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৫০ কেজি পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস ও বোয়ালখালী থানা পুলিশ।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited