শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৮:০৭ পিএম, ২০২৪-১১-১৮
রাঙামাটি শহরে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অবৈধ সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধের দাবিতে মানব-বন্ধন করেছে রাঙামাটির সিএনজি অটোরিক্সা চালকরা।
সোমবার সকালে রাঙামাটির তবলছড়িতে সড়কের উপর মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে চালকরা বলেন, রাঙামাটি শহরটি মাত্র ১০ কিলোমিটারের । এতো ছোট শহরে প্রায় ১হাজার৪শ সিএনজি রেজিষ্ট্রেশন করা আছে। শহর টি যেমন পর্যটন শিল্পের উপর নির্ভর অন্য দিকে রাঙামাটি শহরের অভ্যন্তর যাতায়াতের একমাত্র বাহন সিএনজি অটোরিক্সা। বর্তমানে দেড় হাজারের মতো সিএনজির কারণে শহরে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে যানযট। এর ভেতর অনটেষ্ট গাড়ির সংখ্যাই শতশত। এদিকে বিভিন্ন সময় শহরে দেওয়া হচ্ছে সিএনজির রেজিষ্ট্রেশন। যা চালকদের দূরভোগের কোনো শেষ নেই। তাই শহরে যেন আর কোনো সিএনজির রেজিষ্ট্রেশন দেয়া না হয় প্রশাসনের প্রতি চালকরা এই আহবান জানান।
চালকরা অভিযোগ করে বলেন, রাঙামাটিতে এক শ্রেনির দালাল আছে যারা নতুন সিএনজি আনে আর দালালের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে ৫লাখ টাকার সিএনজি ৭ থেকে ৯ লাখ টাকা বিক্রি করেন। এভাবে তারা ব্যবসা করে যাচ্ছেন। এতে চালকদের কোনো লাভ তো হচ্ছেই না বরং এখন সংসার চালাতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে চালকদের।
গত কয়েকদিন আগেও শহরের বনরুপাতে বিষয়টি দিয়ে মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের নজরে আনলেও এখনো পর্যন্ত শহরের এসব রেজিস্ট্রেশনবিহীন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধের কোনো উদ্যোগ নেয়নি।
প্রশাসনের প্রতি আহবান জানিয়ে চালকরা বলেন,রেজিস্ট্রেশনবিহীন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধ সহ রাঙামাটিতে যেন আর কোনো সিএনজির রেজিষ্ট্রেশন দেয়া বন্ধসহ অবৈধ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে কঠোর আন্দোলনে নামবেন তারা।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited