চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে ২ ভারতীয় নাগরিকসহ ৭ জনকে আটক 

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৬:৪৯ পিএম, ২০২৪-১১-১৬

রাঙামাটিতে ২ ভারতীয় নাগরিকসহ ৭ জনকে আটক 

রাঙামাটির বরকলে লঞ্চঘাট চেকপোস্টে ছোটহরিণা টু রাঙ্গামাটিগামী যাত্রীবাহী একটি স্পীড বোটে তল্লাশি অভিযান পরিচালনা করে ০২ জন ভারতীয় নাগরিকসহ ০৭ জনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪ তারিখ বিকেলে বিজিবির বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) এর অধীনস্থ লঞ্চঘাট চেকপোস্টে দায়িত্বরত বিজিবির জিপি সদস্যরা ছোটহরিণা হতে রাঙ্গামাটিগামী একটি যাত্রীবাহী স্পীড বোটে তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় স্পীড বোটে থাকা ০৬ জন যাত্রীর মধ্যে ০২ জনের আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।

আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারতের লুংলে জেলার দিমাগরী থানার ত্রিপুরাঘাট গ্রামের অঞ্জন কুমার চাকমার ছেলে সুরেশ চাকমা (৩৯) এবং মৃত জ্বলন্ত কুমার চাকমার ছেলে অরংখান চাকমা (৩০)। তারা আরও জানায়, তাদের কাছে কোনো ভিসা-পাসপোর্ট নাই। তারা অবৈধভাবে থেগামুখ এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে।

পরবর্তীতে তাদের কাছে থাকা দুইটি ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্য হতে বাংলাদেশী নগদ ২,৬৯,১০০/- (দুই লক্ষ ঊনসত্তর হাজার একশত) টাকা ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনটি ভারতীয় নাগরিক সুরেশ চাকমার এবং উক্ত মোবাইলে রক্ষিত ছবি পর্যালোচনা করে তার নিকট থেকে তার ছবি সম্বলিত ভারতীয় ইলেকশন কমিশনের আইডি কার্ড ও তার নিজের আধার কার্ডের ছবি পাওয়া যায়। এছাড়াও ভারতীয় নাগরিকদের সহযোগী হিসেবে উক্ত স্পীড বোটের চালকসহ ০৫ জন বাংলাদেশী নাগরিককেও আটক করা হয়।

আটককৃত ভারতীয় নাগরিক এবং তাদের সহযোগী বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বরকল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর