চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মীরসরাইয়ে বিএনপির গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত 

মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব)    |    ০৬:২৪ পিএম, ২০২৪-১১-১৪

মীরসরাইয়ে বিএনপির গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মীরসরাই উপজেলার উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১৩ ই নভেম্বর বুধবার বিকালে উপজেলা সদরে এক গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলন মিয়াজীর সঞ্চালনায় উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোঃ নুরুল আমিন গণসমাবেশে আগত সকল সংগ্রামী নেতৃত্ববৃন্দ ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সালাম জানান। তিনি আজকের এই সমাবেশ এখানে করতে পারা ও একে অপরের সাথে দেখা করতে পারার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া জ্ঞাপন করেন এবং ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহি জনতার বিপ্লবের মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন, তাঁদের ভূল ত্রুটি ক্ষমা করে তারা যেন জান্নাতবাসী হয় সেজন্য দোয়া কামনা করেন। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। গণসমাবেশে উপস্থিত হওয়া সকলের দোয়া ও ভালোবাসায় আজকে মীরসরাইয়ে স্মরণকালের গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাবেশে উপস্থিত হওয়া বিএনপির সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে দীর্ঘ বক্তব্য দেওয়ার ইচ্ছা থাকলেও গণমিছিলের কারণে সেটা সম্ভব হচ্ছে না বলেও জানান। তিনি আরো বলেন, তারা বলেছিলো আমরা আন্দোলন করতে পারিনা; তাই আমরা আন্দোলন কত প্রকার ও কি কি তা করে দেখিয়ে দিয়েছি এবং আমরা ২০১৮ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার পতনের আন্দোলন শুরু করেছিলাম এবং তা শেষ হয়েছে ৫ ই আগষ্ট সরকারের পতন মধ্য দিয়ে।

এছাড়াও গণসমাবেশে মীরসরাইয়ের ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভা এবং চট্টগ্রাম উওর জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ঢল নেমেছিলো। সমাবেশের পরে এক বিশাল গণমিছিল মীরসরাই হতে ঢাকা-চট্টগ্রামে মহাসড়ক পদক্ষিন করে বড়তাকিয়া বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এসময় গণমিছিলের কারণে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

এর আগে গত ৭ই নভেম্বর বৃহস্পতিবার  বিকেলে মীরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে অপর একটি পক্ষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মীরসরাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা করে। সভায় উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন। আলোচনা সভা শেষে মীরসরাই পৌর সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে একটি মিছিল বের করা হয়।
 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর