শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:১৭ পিএম, ২০২৪-১১-০৪
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে ঐতিহাসিক ৫ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তাফসীরুল কোরআন মাহফিল-২০২৫ প্যারেড ময়দানে আয়োজন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সোমবার (৪ নভেম্বর) সকালে নগরের চকবাজারে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ তাহের বলেন, দীর্ঘ ১৬ বছর পর পুনরায় তাফসীরুল কোরআন মাহফিল এর উদ্যোগ নেওয়া হয়েছে। যা বীর চট্টলার ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। ইসলাম প্রিয় তাওহিদি জনতা দীর্ঘদিন এই আয়োজন হতে বঞ্চিত হয়েছে পতিত স্বৈরাচারের রোষানলে পড়ে। ২০২৫ এর তাফসীরুল কোরআন মাহফিলে সবকিছু দিয়ে পূর্ণতা দেওয়ার চেষ্টা করা হবে। শূন্যতা হলো শহীদ আল্লামা সাঈদী এবং শায়খুল হাদীস মরহুম শামসুদ্দীন (রহ.) এর উপস্থিতি। তিনি সকলকে আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি ৫ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি সহযোগিতার আহবান জানান। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহেরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরিষদের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোমিনুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, ইসকপ এর সহকারী সম্পাদক খাইরুল বাশার, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মোহাম্মদ উল্লাহ, ইসকপ সহকারী সেক্রেটারি শফিউল আলম ছুবহানী, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সলীমুল্লাহ জামান, ইসকপ সদস্য মাওলানা জায়নুল আবেদীন, পরিষদের অর্থ সম্পাদক নাজিম উদ্দীন, সমাজসেবা সম্পাদক ডা. মুহাম্মদ ইলিয়াছ, পরিষদ সদস্য ফজলুল কাদের, হাসমত আলী চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী, হিসাব কর্মকর্তা সিরাজুল ইসলাম খান, পরিষদ নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ এনামুল হক, সহকারী হিসাব কর্মকর্তা মুহাম্মদ হোসাইন প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited