শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০১:০৪ পিএম, ২০২৪-১০-৩১
চট্টগ্রামের বারইয়ারহাটে কাঠ ব্যবসায়ী কবির আহম্মদ সওদাগর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ জাহেদ হাসান ফিরোজ প্রকাশ মোঃ ফিরোজ’কে চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেফতার করে র্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল। র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গত ১০ই অক্টোবর (বৃহস্পতিবার) চট্টগ্রামের বারইয়ারহাটে কাঠ ব্যবসায়ী হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের দুইটি আভিযানিক দল বুধবার বিকেলে অভিযান পরিচালনা করে আসামি মোঃ জাহেদ হাসান ফিরোজ প্রকাশ মোঃ ফিরোজ'কে গ্রেফতার করে। সে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার পূর্ব হিঙ্গুলি গ্রামের মোঃ নুরুল ইসলাম এর ছেলে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিকে জিজ্ঞাসাবাদে সে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি হওয়ার কথা স্বীকার করে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বৃহস্পতিবার জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার 'দৈনিক আমাদের বাংলা'কে র্যাবের অভিযানে কাঠ ব্যবসায়ী হত্যা মামলার এক পলাতক আসামি চট্টগ্রাম বিমানবন্দর হতে গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited