চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

টেকসই বেড়িবাঁধের অভাবে অনিশ্চয়তায় দিন পার করছে মহেশখালীর উপকূলের মানুষ গুলো 

মহেশখালী প্রতিনিধি : :    |    ০৫:০১ পিএম, ২০২৪-১০-২৭

টেকসই বেড়িবাঁধের অভাবে অনিশ্চয়তায় দিন পার করছে মহেশখালীর উপকূলের মানুষ গুলো 

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী, ধলঘাটা, কুতুবজোম সহ বিভিন্ন এলাকার উপকূলের মানুষ গুলো টেকসই বেড়িবাঁধের অভাবে অনিশ্চয়তাই দিন পার করছে। মাতারবাড়ীর বেড়িবাঁধ সংলগ্ন ষাইট পাড়ার ৫৫ বছর বয়সী  রাজিয়া এখনও শূণ্য চোখে চেয়ে আছেন সাগরপানে। তার এই অপলক দৃষ্টিতে রয়েছে আতংক, চিন্তা, ভয়, হাহাকার নিদারুণ অনিশ্চয়তা। ঘূর্ণিঝড়ের থাবা এবং সাগরের গর্জন তার মনে বয়ে আনে পুরোনো ক্ষত। যে ক্ষত ঘূর্ণিঝড় ও  জলোচ্ছ্বাসে দুইবার তার ঘর কেড়ে নিয়েছিলো। 
ঘূর্ণিঝড় 'দানা'র সংকেত পেয়ে রাজিয়ার  মনে আবারো এক ভয়াবহ শঙ্কা তৈরি হয়েছিল। এর আগেও প্রাকৃতিক দুর্যোগে তার কুঁড়েঘরটি দু'বার লন্ডভন্ড হয়েছিল । প্রথমবার  তার  কুঁড়েঘরটি লন্ডভন্ড হওয়ার সাথে সাথে  স্বামীর সঙ্গে কঠিন সংগ্রাম করে টিকে ছিলেন। পরবর্তীতে স্বামীকে হারিয়ে একাই বেঁচে আছেন তিনি। সংসারে একমাত্র মেয়ে ছিল, তারও বিয়ে হয়ে গেছে। এখন একা একাই ছোট্ট ঘরটিতে দিন কাটে তার। মাতারবাড়ী ষাইটপাড়ার জিওব্যাগের উপর বসে এসব কথা জানান রাজিয়া। 
রাজিয়ার মতো অনেকের কন্ঠে নিদারুণ কষ্টের কথা, “কারো কাছে কিছু চাইনি, শুধু একটা টেকসই বেড়িবাঁধ চেয়েছিলাম। "
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ জানান, "কক্সবাজার উপকূলজুড়ে ৫৯৫ কি.মি বেড়িবাঁধ ৬০ দশকে নির্মিত হয়েছিলো। পরবর্তীতে টেকসই বেড়িবাঁধ নির্মানের কথা থাকলেও তা আর সম্ভব হয়ে উঠেনি। 
 সে সময় সাগরের উচ্চতার ওপর নির্ভর করে তৈরি করা এ বেড়িবাঁধ জলবায়ু পরিবর্তনের সাথে সাথে সাগরের উচ্চতা বাড়লেও নতুন করে নির্মিত হয়নি আর। জোড়াতালির বেড়িবাঁধে আতঙ্কে আছে উপকূলের মানুষ গুলো। এরই মধ্যে ৮০ কি.মি জুড়ে বেড়িবাঁধের শুধুই চিহ্ন আছে। বাকি অংশটুকুও নতুন করে সংস্কার হয়নি। টেকসই  বেড়িবাঁধ না থাকায় লবণ, চিংড়ি ঘের ও ক্ষেতের কোটি কোটি  টাকা ক্ষতি হয় উপকূলের মানুষের।
প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে কোন রকমে বেঁচে আছে উপকূলের মানুষ গুলো। আবারও তারা সরকারের কাছে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জোর দাবী জানান।
 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর