শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০২:৪৯ পিএম, ২০২০-০৯-৩০
চন্দনাইশের দোহাজারী চাগাচর দূর্গাবাড়ি এলাকার সেলুন কর্মচারী পলাশ হত্যার ঘটনায় মামলা দায়ের করেছেন তার বাবা কালু দে। থানায় দায়ের করা মামলা সুত্রে জানা যায়, পলাশ চলতি বছরের শুরু থেকে দোহাজারী বার্মা কলোনীর রতন শীলের সেলুনের দোকানে কাজ করত। গত ২৫ সেপ্টেম্বর বিকালে পলাশ দে (২৮), বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেনি। রাত ৯ টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। গত ২৮ সেপ্টেম্বর দুপুরে হাশিমপুর মরাছড়া খালে পলাশের লাশ দেখতে পায় ঐ এলাকার চম্পা রানী দে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পলাশের গলিত লাশ উদ্ধার করে। এ সময় তারা পলাশের দেহ তল্লাশি করে ২টি সিমসহ ১টি মোবাইল, ১টি ঘড়ি, ১টি মানি ব্যাগ উদ্ধার করে। ম্যানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পলাশের লাশ সনাক্ত করে তার পিতা কালু দে। এ ব্যাপারে কালু দে বাদী হয়ে গতকাল ২৯ সেপ্টেম্বর দুপুরে অজ্ঞাতনামা আসামী দিয়ে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পলাশের লাশ তার গ্রামের বাড়িতে আসার পর স্বজনদের আহাজারীতে আকাশ ভারী হয়ে উঠে। রাতে দোহাজারী হাজারী বাড়িস্হ শ্মশানে পলাশের লাশ দাহ করার মধ্য দিয়ে তার শেষকৃর্তানুষ্ঠান সম্পন্ন হয়।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited