শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:১৬ পিএম, ২০২৪-১০-২১
ফটিকছড়িত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে স্পেশাল টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার(২১অক্টোবর) দুপুরে বিবিরহাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী। অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শণ না করা, পণ্যের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডিম বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৫ টি প্রতিষ্ঠানের মালিককে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং পণ্যের পাকা ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে সবজি ও কাচাঁমালের আড়তদার হক ভা-ারী বাণিজ্যালয় ও বারো আউলিয়া বাণিজ্যালয়ের মালিকদেরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিমের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শণ না করা এবং সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডিম বিক্রি করার জন্য ডিমের উৎপাদক ও পাইকারি ব্যবসায়ী আজমীর পোল্ট্রি কমপ্লেক্সের মালিককে ২৫ হাজার টাকা এবং অন্য তিন প্রতিষ্ঠানকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন, ছাত্র প্রতিনিধি এবং ফটিকছড়ি থানা পুলিশের একটি চৌকস দল সহায়তা করেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited