শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৫:২৬ পিএম, ২০২৪-১০-২০
আনোয়ারায় মৎস্যজীবি আবুল কাশেমের নির্মানাধীন একটি মাছধরার ট্রলারে আগুন দিয়ে পুড়ে দিল দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার জুইঁদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম জুইঁদন্ডী বেড়িবাঁধে এঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।অভিযুক্তদের সনাক্তের চেষ্ঠা করছে বলে জানান পুলিশ। ক্ষতিগ্রস্থ ট্রলারের মালিক আবুল কাশেম বলেন, আমার ট্রলারটির নির্মাণ কাজ প্রায় শষ হয়েছে। কয়েকদিনের মধ্যে সাগরে নামানো হতো। কিন্তু শনিবার রাত ২ টা থেকে ৩ টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিল ট্রলারটি। ট্রলারটি নির্মাণে আমার ১৭ থেকে ১৮ লাখ টাকা ব্যয় হয়েছে। এখন সব হারিয়ে আমি নিঃস্ব। তিনি আরো বলেন, বিষয়টি আমি পুলিশকে জানিয়েছি অভিযোগ করার প্রস্ততি নিচ্ছি। সাবেক চেয়ারম্যান মোরশেদুর রহমান খোকা বলেন, বিষয়টা দুঃখজনক কারো সাথে শত্রুতা থাকতে পারে তাই বলে আগুন দিয়ে ব্যবসা পুড়িয়ে দেওয়া মানুষের কাজ নয়। ক্ষতিগ্রস্থ আবুল কাশেম খুব অসহায়। দায়ীদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মনির হোসেন বলেন, ক্ষতিগ্রস্থ আবুল কাশেম মৌখিক ভাবে জানিয়েছে পুলিশ অভিযুক্তদের সনাক্তের চেষ্টা করছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited