শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৩:৩২ পিএম, ২০২৪-১০-১৭
চট্টগ্রামের এ কে খান মোড়ে জননী ডিপার্টমেন্টাল ষ্টোরে বুধবার(১৬ অক্টোবর) রাত ১১ টায় আওয়ামী সুবিধাভোগী চাঁদবাজরা ব্যবসায়ীকে মারধর করে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ ও আশপাশের প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে এর প্রমাণ মিলেছে। বুধবার রাত ১১ টার দিকে নগরীর এ.কে.খান মোড়ের হাজী ইদ্রিস আলী মার্কেটস্থ জননী ডিপার্টমেন্টাল ষ্টোরে আওয়ামী সুবিধাভোগী জনৈক আনোয়ার ও গুরাইয়্যার নেতৃত্বে চিহ্নিত কতিপয় সন্ত্রাসীরা চাঁদা না দিলে ব্যবসা করতে দেবে না মর্মে প্রাণনাশের হুমকি দেয়। চাঁদা দিতে অপারগতা জানালে স্থানীয় সন্ত্রাসী-চাঁদাবাজ সিন্ডিকেটের আনোয়ার, গুরাইয়্যা,ইমন, ফোরকান,হান্নান,সাদ্দাম, ইউনুস, সেলিমসহ কয়েকজন ব্যবসা প্রতিষ্ঠানটিতে অর্তকিত হামলা করে ব্যবসায়ী মিজানকে মারধোর করে জোরপূর্বক ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। নিরাপত্তা নিয়ে শংকিত ব্যবসায়ীরা জানান, বিগত আওয়ামী সরকারের পতন পরবর্তী ভোল পাল্টে একই চাঁদাবাজ চক্রটি এলাকায় তাদের সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রেখেছে। বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত নতুন স্বাধীনতার এই কি তার প্রতিদান উল্লেখ করে এ.কে. খান মোড়ের ব্যবসায়ীরা প্রশাসনের কাছে তাদের নিরাপত্তাসহ সন্ত্রাসী চাঁদাবাজদের অবিলম্বে গ্রেফতার করে টাকা উদ্ধারের দাবী জানিয়েছেন। এসব আওয়ামী সুবিধাভোগী চিহ্নিত সন্ত্রাসীদের এখনি নিমূল না করলে পরিস্থিতির আরো জটিল আকার ধারণ করবে। এদিকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে দুর্ধর্ষ ছিনতায়ের বিষয়টি জানালে এস.আই শাহনেওয়াজের নেতৃত্বে পাহাড়তলী থানার একটি তদন্ত টিম ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইয়ের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও টাকা উদ্ধার কিংবা কোন সন্ত্রাসীকে গ্রেফতার হয়নি মর্মে জানিয়েছেন উক্ত মার্কেটের ব্যবসায়ীরা।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited