চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আনোয়ারায় নজিরিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ ও কুরআন পাঠদান অনুষ্ঠান সম্পন্ন 

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা    |    ০৫:১৪ পিএম, ২০২৪-১০-১০

আনোয়ারায় নজিরিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ ও কুরআন পাঠদান অনুষ্ঠান সম্পন্ন 

চট্টগ্রামের আনোয়ারা রায়পুর ইউনিয়নের পারকির চর সংলগ্ন উত্তর পরুয়াপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন নীডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠিত নজিরিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। ১০ই অক্টোবর (বৃহস্পতিবার)  সকাল ১০টার সময় নজিরিয়া মাদ্রাসার নিজস্ব ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার কোমলমতি ছাত্র ছাত্রীদের মাঝে স্বতস্ফুর্তভাবে লেখাপড়ার করার লক্ষে এ মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। এতে ছাত্র ছাত্রীরা উৎসব মুখর পরিবেশে দিনটি পার করেছে। নীডি ফাউন্ডেশনের মহাসচিব মোঃ আজম কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ইউনিফর্ম বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজিরিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আলম খাঁন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ন্ত্রক মোহাম্মদ ফরিদুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক হাফেজ মোঃ ইসহাক মেম্বার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোস্তাফিজুর রহমান, শাহেদ খাঁন, মাওলানা তাওহীদুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইউনিফর্ম বিতরণ শেষে চার জন শিক্ষার্থীকে পাঠদানের মাধ্যমে আল কুরআনের সবকদান উদ্বোধন করেন মাওলানা মোস্তাফিজুর রহমান। নীডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আলম খাঁন বলেন, কোমলমতি বাচ্চাদের ইসলাম শিক্ষা প্রসারে এ প্রতিষ্ঠান আলো ছড়াবে। তিনি এলাকার অভিভাবক স্থানীয় সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।
 

রিটেলেড নিউজ

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

মো.আরফান উদ্দীন  : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত


দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর