চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অ্যাডভেঞ্চার ট্রি-টপ ও জিপ-লাইন ট্রলির সংযুক্তি প্রান্তিকলেক পর্যটন স্পটকে সমৃদ্ধ করবে 

নয়ন চক্রবর্তী, বান্দরবান :    |    ০৮:৫৩ পিএম, ২০২৪-০৯-৩০

অ্যাডভেঞ্চার ট্রি-টপ ও জিপ-লাইন ট্রলির সংযুক্তি প্রান্তিকলেক পর্যটন স্পটকে সমৃদ্ধ করবে 

প্রান্তিকলেক  পর্যটন স্পটে অ্যাডভেঞ্চার ট্রি-টপ ও জিপ-লাইন ট্রলি সংযুক্তির কারনে প্রান্তিকলেক জেলার পর্যটন স্পটকে আরও সমৃদ্ধ করবে বলে মন্তব্য করেছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। 

রবিবার (৩০ সেপ্টেম্বর)  বিকাল ৫ টায় বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকায়  প্রান্তিকলেক পর্যটন স্পটে নতুন  এসব সংযুক্তির উদ্ভোধন কালে তিনি একথা বলেন।

স্থানীয়রা জানান, বান্দরবানে প্রান্তিকলেক পর্যটন স্পটের সৌন্দর্যে মুগ্ধ ভ্রমণপিপাসুরা। সুনশান নীরবতা, হরেক রকমের পাখির কলকাকলি এবং নানা প্রজাতির সবুজ গাছগাছালিতে ভরপুর প্রান্তিকলেক দর্শণীয় স্থানটি প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগের এটি একটি আদর্শ জায়গাও। প্রতিদিনই দেশের দূরদূরান্ত থেকে বেড়াতে আসা ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠে জেলা প্রশাসন পরিচালিত দর্শণীয় স্থানটি।
সংশ্লিষ্টদের তথ্যমতে, বান্দরবান সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের হলুদিয়া-ভাগ্যকুল সড়কে পাহাড় আর অরণ্যেঘেরা প্রাকৃতিক সৌন্দর্যময় প্রান্তিকলেক পর্যটন স্পটের আয়তন ৬৫ একর এলাকাজুড়ে বিস্তৃত। দীর্ঘ এগারো বছর আগে ২০১৩ সালে সরকার এটিকে পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে। এখানে রয়েছে প্রায় ২৫ একর আয়তনের প্রাকৃতিক জলাশয় বা পাহাড়ী লেক। বিভিন্ন প্রজাতির গাছগাছালিতে ভরপুর লেকের চারপাশ। উম্মুক্ত মঞ্চ, পিকনিক স্পট, বিশ্রামাগার, পর্যবেক্ষণ টাওয়ার, নেপাল থেকে আমদানি করা ট্রি-টপ অ্যাডভেঞ্চার, জিপ-লাইন ট্রলি (জিপলাইনার), কিডস কর্নার, লেকের জলে ঘুরে বেড়াতে পর্যটকদের জন্য সৌরবিদ্যুৎ-চালিত সুন্দর বোট রয়েছে। প্রশাসনের অনুমতি নিয়ে এখানে লেকে মাছ শিকারের ব্যবস্থাও রয়েছে। লেকের পাড়ে রাতে টাবু টাঙ্গিয়ে ক্যাম্পিংয়ের জন্য এটি আদর্শ জায়গা।
বেড়াতে আসা পর্যটক ইফতেখার ও তানজিলা শাম্মি বলেন, সবুজ পাহাড় আর গাছগাছালিতে ভরপুর শুনশান নীরবতা এবং নীল জলের প্রান্তিকলেক স্পটটি সত্যিই অসাধারণ। আমরা মুগ্ধ দর্শনীয় স্থানটিতে সময় কাটাতে পেরে। প্রকৃতিকে কাছ থেকে উপভোগের জন্য চমৎকার একটি স্থান। আধুনিক একটি রেষ্টুরেন্ট এবং হলুদিয়া থেকে প্রান্তিকলেক যাবার আলাদা পরিবহনের ব্যবস্থা থাকলে স্পটটি আরও জনপ্রিয় হয়ে উঠবে। নিরাপত্তার বিষয়টি আরও জোরালো করার দাবী জানাচ্ছি। 

এসময় জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন,  
পর্যটন শিল্পের বিকাশে প্রান্তিকলেক পর্যটন স্পটটি আরও আকর্ষণীয় করে গড়ে তোলা হচ্ছে। ভ্রমণপিপাসুদের সুবিধার্থে এখানে নেপাল থেকে আমদানি করা অ্যাডভেঞ্চার ট্রি-টপ, জিপ-লাইন ট্রলি (জিপলাইনার) এবং শিশুদের জন্য কিডস কর্নার করা হয়েছে।প্রকৃতির নির্মল বাতাস, পাখির কিচিরমিচির আওয়াজে প্রাণজুড়ানো স্থানটি পিকনিক ও যেকোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত একটি দর্শণীয় স্পট এবং এখানে দলগতভাবে দিনব্যাপী পিকনিক স্পট হিসেবে ব্যবহার করতে পারবে এবং এই পর্যটন কেন্দ্র প্রান্তিক লেক বান্দরবানের পর্যটনকে আরো সম্মৃদ্ধ করবে। 

এসময় অন্যান্যদের  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)উম্মে কুলসুম,  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মঞ্জুরুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবীবা মীরা, নেজারত ডিপুটি কালেক্টর (এনডিসি) আসিফ রায়হান প্রমূখ।
 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর