শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৫:৪৭ পিএম, ২০২৪-০৯-০৫
কক্সবাজারের রামু থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র আভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
যার ধারাবাহিকতায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টের একটি বিশেষ টহলদল দুরুমখালি ব্রিজের দক্ষিণ পাশে গোরস্থান রোড নামক স্থানে টহলরত অবস্থায় একটি সন্দেহজনক ইজিবাইক থামানোর সংকেত দেয়া হয়। এসময় ইজিবাইকের যাত্রী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে যাত্রীর ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
উদ্ধার ক্রিস্টাল মেথ আইস যথাযথ নিয়ম অনুসরণ করে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেয়া হয়। পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited