শিরোনাম
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার | ০৬:০৭ পিএম, ২০২৪-০৮-২৮
দীর্ঘ ১০ বছর পর নিজ জন্মভূমি কক্সবাজারে পৌঁছে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টা ৪২ মিনিটের দিকে বেসরকারি উড়োজাহাজ নভোএয়ারের একটি ফ্লাইটে সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে সহধর্মিনী কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ ছিলেন।
সালাউদ্দিনের আগমন উপলক্ষে কক্সবাজার বিমানবন্দর থেকে টার্মিনাল পর্যন্ত ১৮ কিলোমিটার রাস্তার দু’পাশে হাজার হাজার জনতার ঢল নেমেছিলো। সব শ্রেণিপেশার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অপেক্ষার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে সক্ষম হন। পরে লাখো মানুষকে সাথে নিয়ে বিমানবন্দর থেকে তিনি নিজ গ্রামের বাড়ি পেকুয়ায় রওনা হন।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরি বলেন, আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ কক্সবাজার বিমানবন্দর থেকে ওনার গ্রামের বাড়ি পেকুয়ার দিকে রওনা হয়েছেন। এসময় রামু, ঈদগাঁও, চকরিয়া ও পেকুয়ার পথে পথে মানুষের সাথে দেখা করেন। মানুষের উপস্থিতি বেশি হওয়ায় পুরো শহর অচল হয়ে গেছে। আমাদের স্বেচ্ছাসেবকরা যানজট নিরসনে কাজ করেছেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত
ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত
ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited