শিরোনাম
নয়ন চক্রবর্তী, বান্দরবান : | ০৫:৫৩ পিএম, ২০২৪-০৮-২২
বান্দরবানে বান্দরবানে আওয়ামীলীগের সভাপতি ক্যা শৈ হ্লা,সাধারণ সম্পাদক লক্ষী পদ দাসসহ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১২০ জনের বিরুদ্ধে নাশকতা মামলা করে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন বিষয়টি নিশ্চিত করেন।
আসামীরা হলেন- মোজাম্মেল হক বাহাদুর, অমল কান্তি দাশ, সৌভর দাশ শেখর, চৌধুরী প্রকাশ বড়ুয়া, রাজু বড়ুয়া, ফারুক আহম্মেদ ফাহিম, উমর ফারুক, হাকিম, আবু তৈয়ব চৌধুরী, মোহাম্মদ আরিফ, মো. তারেকুল ইসলাম, কাঞ্চন তংঞ্চঙ্গ্যা, রাশেদ চৌধুরী, অজিত কান্তি দাশ, মো. মহিউদ্দিন, আকাশ চৌধুরী, সাদ্দাম হোসেন, কাউন্সিলর উমর ফারুক, রফিকুল ইসলাম, আলমগীর ড্রাইভার, নুর মোহাম্মদ কালু, মোহাম্মদ নুরু, মো. হানিফ, আক্কাস আলী, আবু তাহের ওরফে মুরগী তাহের, মো. ইসমাইলসহ অজ্ঞাতনামা আরো ১০০-১২০ জন রয়েছে।
মামলা সুত্রে জানা যায় বান্দরবান পৌর এলাকার বিভিন্ন স্থানে দেশে নৈরাজ্য, সরকারি-বেসরকারি সম্পদ ক্ষতিসাধন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে অন্তর্ঘাতী কার্য সম্পাদন ও উক্ত কার্য-সম্পাদনের জন্য দাঙ্গার উদ্দেশ্যে
অস্ত্র-শস্ত্রে সজ্জিত অবস্থায় দলবদ্ধ হয়ে সাধারণ জনগনকে সাধারণ ও গুরুতর জখম, প্রাণনাশের হুমকি প্রদান এবং হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের মত অপরাধে লিপ্ত থাকার অভিযোগে গত ২১ অক্টোবর পৌর এলাকার বাসিন্দা মো. শামীম হোসেন এমামলা দায়ের করেন।
এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, আওয়ামী লীগের ২৮ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা সেটি আমলে নিয়েছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited