শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৪:৫১ পিএম, ২০২২-১০-০৫
পাহাড়ে অপহরণ, চাঁদাবাজিসহ সশস্ত্র তৎপরতায় লিপ্ত আঞ্চলিকদল জেএসএস এর সক্রিয় এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গালহালিয়াস্থ ৫৬ ইবি আর্মি ক্যাম্প ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করে রাঙামাটির বাঙ্গালহালিয়ার ছাগলখাইয়া এলাকা থেকে জেএসএস মূল দলের সক্রিয় সদস্য অংহ্লা প্রু মারমাকে অস্ত্রসহ আটক করা হয়।
তার কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড তাজাগুলি, দুইটি মোবাইলসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
আটককৃত সন্ত্রাসী বান্দরবানের রোয়াংছড়ি উপজেলাধীন কচ্ছপতলী এলাকার চহ্লাপাড়ার প্রু থোয়াই মারমার সন্তান। আটকের সময় জেএসএস এর সন্ত্রাসী কর্মকান্ডে বাঙ্গালহালিয়াস্থ ছাগলখাইয়া এলাকায় চাঁদা আদায়ের কালেক্টর এর দায়িত্বে নিয়োজিত ছিলো। নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, তার নামে চন্দ্রঘোনা থানায় আওয়ামী লীগ নেতা নেথোয়াই মারমা হত্যা মামলা আছে বলে তারা জানতে পেরেছেন।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানিয়েছেন, আটককৃত জেএসএস সন্ত্রাসী বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পে রয়েছে। তাকে আনতে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। তারা আসামীকে নিয়ে থানায় আসলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited