চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাউজানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় 

রাউজান প্রতিনিধি :    |    ০৭:৩৪ পিএম, ২০২২-০৯-২৬

রাউজানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করছে রাউজান থানা পুলিশ।

রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রাউজান থানার সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন।রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল এর উপস্থাপনায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী,সাধারণ সম্পাদক সুমন দে, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম,দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ শীল,সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী, সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী,সহ-সভাপতি রুনু ভট্রচার্য্য,মুক্তিযোদ্ধা বাদল পালিত, তপন দে,উজ্জ্বল কান্তি দাশ,অনুপ চক্রবর্তী,রুবেল বৈদ্য,জিকু দত্ত,সম্ভু মজুদার, দীলিপ দে,শিমুল বিশ্বাস,পলাশ সেন,ডা: বিজয় দাশ,রাহুল দে প্রমুখ।

সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক  নিরাপত্তা,শান্তি শৃঙ্খলা বজায়,সিসি ক্যামেরা স্থাপন, জরুরি সার্ভিস ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়।সভায় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকতা আব্দুল্লাহ্ আল হারুন বলেন,রাউজানের ২৪৭টি দুর্গাপূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে সার্বক্ষণিক নিরাপত্তায় পুলিশ মাঠে থাকবে।

কোন অপ্রীতিকর ঘটনা ঘটলেই বা কোন প্রকার সমস্যা হলে হট লাইন নম্বরে ফোন করলে পুলিশ সাথে সাথে উপস্থিত হয়ে মোকাবিলা করবে। তিনি পূজা কমিটির নেতৃবৃন্দদের বলেন, প্রতিটি পূজা মন্ডেপে সিসি ক্যামরা দ্বারা মনিটরিং করতে হবে।প্রতিটি মণ্ডপে পূজা কমিটির নিজস্ব সেচ্ছাসেবক বাহিনী থাকতে হবে।রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী ও সাধারন সম্পাদক সুমন দে বলেন,রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী নেতৃত্বে রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।সেই জন্য সনাতন ধর্মাবলম্বীরা রাউজানে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর