চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চকরিয়ার আদালতে বিচারক নেই,বাড়ছে মামলা জট,বিচারপ্রার্থীরা দূর্ভোগের শিকার ! 

এম,নুরুদ্দোজা,চকরিয়া:    |    ০৪:৫৩ পিএম, ২০২০-০৯-২৬

চকরিয়ার আদালতে বিচারক নেই,বাড়ছে মামলা জট,বিচারপ্রার্থীরা দূর্ভোগের শিকার ! 

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক নেই এক বছর ধরে। এতে ভোগান্তি পোহাচ্ছে দুই উপজেলার মানুষ। পাশাপাশি এই আদালতে ঝুলে আছে অন্তত সাড়ে চার হাজার মামলা। 
চকরিয়া সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার তুষার কান্তি ধর বলেন, ২০১৯ সালের ২৭ আগস্ট আইন মন্ত্রণালয়ে বদলী হন চকরিয়া সিনিয়র সহকারী জজ আব্বাছ উদ্দিন। তিনি বদলী হওয়ার পর নতুন বিচারক পদায়ন না হওয়ায় মামলাজট বাড়ছে। এখন ৪৪৫১ টি মামলা বিচারাধীন রয়েছে।’
জানতে চাইলে চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি ও সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এ এইচ এম শহীদুল্লাহ চৌধুরী বলেন, আমরা একাধিকবার জেলা জজের সঙ্গে সরাসরি দেখা করেছি। একাধিকার লিখিত আবেদনও দিয়েছি। এরপরও চকরিয়া সিনিয়র সহকারী জজ পদায়ন করা হচ্ছে না। বিচারক পদায়ন না হওয়ায় দেওয়ানী মামলার বিচারপ্রার্থীদের ভোগান্তি বেড়েই চলেছে। 
পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের গোঁয়াখালী গ্রামের মৃত রশিদ আহমদের ছেলে আবুল হোসেন বলেন, ‘২০০৬ সালে জমি সংক্রান্ত একটি মামলা দায়ের করি। মামলাটি ২০১৯ সালের জুলাই মাসে শেষ পর্যায়ে চলে আসে। এরপর থেকে বিচারক না থাকায় মামলার রায় হচ্ছে না। প্রতি মাসে চকরিয়া আদালতে এসে মামলার খোঁজ নিতে হয়। এতে ভোগান্তিতে পড়েছি।’
লক্ষ্যারচর ইউনিয়নের রোস্তম আলী চৌধুরী পাড়ার ছরওয়ার কামাল বলেন, ‘এক জনের সঙ্গে ৪০ শতক জমি নিয়ে বিরোধ চলছে দেড় বছর ধরে। এ নিয়ে চকরিয়া সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করি। পাঁচ মাস আগে করোনার সময় রাতের আঁধারে ভূমিদস্যুরা আমার জমিটি দখল করে নেন। বিচারক না থাকায় জমি দখলের বিষয়ে কোনো আইনগত পদক্ষেপ নিতে পারিনি।’
কয়েকজন আইনজীবী ও ভুক্তভোগী লোকজন বলেন, বিচারাধীন মামলায় তাৎক্ষনিক পদক্ষেপ (নিষেধাজ্ঞা) নিতে না পারায় চকরিয়া ও পেকুয়া উপজেলায় ভূমিদস্যুদের ততপরতা বেড়েছে। এছাড়াও পারিবারিক আদালতের মামলায় জঠিলতা সৃষ্টি হচ্ছে। চ’ড়ান্ত রায়ের পর আসামীপক্ষ মোহরানার টাকা জমা দিলেও বিচারক না থাকায় ভুক্তভোগী সেই টাকা তুলতে পারছেন না।
এক নারীর অভিযোগ, তাঁর স্বামী তাকে ডিভোর্স দিয়েছেন। কিন্তু বিচারক না থাকায় তিনি মোহরানার জন্য মামলা করতে পারছেন না। আরেক নারী বলেন, মোহরানার টাকা পাওয়ার জন্য মামলা করলে আদালত মাসিক কিস্তিতে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেওয়ার আদেশ দেন। সেই আদেশের পর কয়েক কিস্তির টাকা জমা দিলেও বিচারক না থাকায় এক বছরের বেশিসময় ধরে সেই টাকা উত্তোলন করতে পারছেন না এবং আসামী পক্ষ টাকা জমাও দিতে পারছেন না।
চকরিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, বিচারকের পদ শূন্য থাকায় মামলার বাদী-বিবাদীরা বেশ হয়রানির শিকার হচ্ছেন। দ্রুত এই আদালতে একজন সহকারী জজ পদায়ন করা প্রয়োজন। তিনি বলেন, চকরিয়া অনেক পুরোনো উপজেলা। এছাড়া ভৌগলিকভাবেও গুরুত্বপূর্ণ অবস্থানে। এ জন্য চকরিয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ আদালত স্থাপনের দাবি করছি, যাতে চকরিয়া ও পেকুয়ার অন্তত লাখো মানুষ উপকৃত হয় । 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর