চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

টি-২০ বিশ্বকাপের আগে দেশ ছাড়তে হবে শাকিব বাহিনীকে 

স্পোর্টস ডেস্ক :    |    ০১:৫১ পিএম, ২০২২-০৯-১৪

 টি-২০ বিশ্বকাপের আগে দেশ ছাড়তে হবে শাকিব বাহিনীকে 

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। তার আগে শাকিবদের দু’টি গা ঘামানোর ম্যাচ ১৭ ও ১৯ অক্টোবর। তার বহু আগে দেশ ছাড়তে হবে বাংলাদেশ দলকে। প্রস্তুতি শিবির খেলার লক্ষ্যে শীঘ্রই মরুশহরে যাবেন শাকিবরা।


এশিয়া কাপের গ্রুপ পর্বে হারের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চায় না তারা। সোমবার থেকে ঢাকায় জাতীয় দলের শিবির শুরু হয়েছিল। কিন্তু একটানা বৃষ্টির কারণে প্রস্তুতি ভাল হয়নি। তাই মরুশহরে প্রস্তুতির পরিকল্পনা করছে সে দেশের ক্রিকেট বোর্ড। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগে থেকে দেশ ছাড়তে হবে শাকিব আল হাসানদের।

ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে টি-টোয়েন্টি দলের বিশেষজ্ঞ হিসাবে নিয়োগ করার পরেই দলে বদলের ডাক দেওয়া হয়েছে। বাদ পড়তে পারেন বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার। এখনই বিরাট কোনও প্রত্যাশা রাখতে বারণ করেছেন তিনি। পরের মাসে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ। প্রতিযোগিতায় অপর দল পাকিস্তান। সেই সিরিজকেই চূড়ান্ত প্রস্তুতি হিসাবে ধরতে চায় বাংলাদেশ।

বাংলাদেশ বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, “আমরা দেশেই তিন দিনের শিবিরের পরিকল্পনা করেছিলাম। কিন্তু বৃষ্টির কারণে প্রস্তুতি ঠিক মতো হয়নি। বিকল্প ভাবনা নিয়ে আলোচনায় বসি। সেখানেই ঠিক হয়েছে, দেশের বাইরে অন্য কোথাও প্রস্তুতি শিবির করার।” জানা গিয়েছে, এশিয়া কাপ যেখানে হয়েছে সেই দুবাই বা ওমানে প্রস্তুতি শিবির করতে পারে বাংলাদেশ। দু’টি জায়গাতেই বৃষ্টির কোনও ভয় নেই।

নাজমুল বলেছেন, “নিউজিল্যান্ডে গিয়ে প্রস্তুতি শিবির করার উপায় নেই আমাদের। কারণ, ২ অক্টোবর নিউজিল্যান্ডে পৌঁছে এক দিন অন্তত বিশ্রাম দিতে হবে। ৪, ৫ অক্টোবর আমরা অনুশীলন করব। ৬ তারিখ ঐচ্ছিক অনুশীলন হবে। তাই আগে থেকে যদি আরও অনুশীলনের সুযোগ পাওয়া যায়, তা হলে ভাল হবে। আমাদের টেকনিক্যাল বিশেষজ্ঞ এখনও সব ক্রিকেটারদের চিনে উঠতে পারেননি। তিনিও দেখার সুযোগ পাবেন।”


 

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর