শিরোনাম
উখিয়া প্রতিনিধি :: | ০৭:৪৫ পিএম, ২০২২-০৯-১১
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা শিশুসহ ৪ জন নিহত হয়েছে। আজ রোববার দুপুরে এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটেছে। এ সময় আরও ৪ জন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলো মিনা বাজারের গুনার পাড়ার সিএনজিচালক মো. মামুন (২৮), সিএনজির মালিক মো. জয়নাল (৩৫), উখিয়া এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ব্লক-জি/১২, (এফসিএন নম্বর-২২৬৪০৭) জিয়াবুল হকের কন্যা কানতা (১৪) ও ব্লক-জি/২, এফসিএন নম্বর-২২০৯৬৩-এর আব্দুস সালামের কন্যা নুর কলিমা (১২)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের লম্বাবিল এলাকার প্রধান সড়কে এ.সালাম পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিতে থাকা পাঁচ যাত্রীর মধ্যে চালকসহ দুজন নিহত হন। এ বিষয়ে হ্নীলা সিএনজি সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন বলেন, ‘সিএনজিতে থাকা সবাই এক পরিবারের। তাঁরা পালংখালী গয়ালমরা হাসপাতাল থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে।’
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।অপরদিকে, বেলা ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ই-৯ ব্লকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকটি ‘কেয়ার বাংলাদেশ’-এর ইট বহন করছিল। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলে পথচারী দুই রোহিঙ্গা শিশু নিহত হয়। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহায়তায় ক্যাম্পের স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিসের একটি বিশেষ দল শিশুদের মরদেহ উদ্ধার করে উখিয়া থানায় হস্তান্তর করেছে।
এ সময় অপর এক পথচারী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকের চালককে এপিবিএন পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করেছে। এদিকে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited