চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কানাডার মুদ্রায় ‘আগামী বছরজুড়ে’ থাকবে রানির মুখ 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১০:৫৮ পিএম, ২০২২-০৯-১০

কানাডার মুদ্রায় ‘আগামী বছরজুড়ে’ থাকবে রানির মুখ 

কানাডা ছিল ব্রিটিশ উপনিবেশ। দেশটি ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাঁকে শ্রদ্ধা জানিয়ে আগামী এক বছর ধরে নিজেদের মুদ্রায় রানির মুখ প্রদর্শন করবে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে ২০১১ সালে প্রথমবারের মতো কানাডার ধাতব মুদ্রার পেছনে ও প্লাস্টিক নোটে রানি এলিজাবেথের মুখ প্রদর্শিত হয়েছিল। কানাডার কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ওই ধাতব মুদ্রা ও নোটগুলো চালু থাকবে। নতুন নোটে রাজা তৃতীয় চার্লসের ছবি থাকবে কি না, তা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নির্ধারণ করবেন।

এ ব্যাপারে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের কার্যালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ব্যাংক অব কানাডার মুখপাত্র পল ব্যাডার্টচার বৃহস্পতিবার ই-মেইলের মাধ্যমে ব্লুমবার্গকে জানিয়েছে, রাজা বা রানি পরিবর্তন হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নোটের নকশা পরিবর্তন করার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। যেকোনো নতুন নোট চালু বা তৈরি করার জন্য অর্থমন্ত্রীর অনুমোদনই যথেষ্ট। আগামী বছর চালু করার জন্য ২০ ডলারের পলিমার নোট তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরালে নিজের প্রাসাদে ৯৬ বছর বয়সে শান্তিপূর্ণভাবে মারা গেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।সাবেক ব্রিটিশ কলোনি কানাডার রাষ্ট্রপ্রধান ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। রানির শাসনামলে ১২ জন প্রধানমন্ত্রী কানাডা পরিচালনার দায়িত্বে এসেছেন। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘কানাডীয়দের জন্য তাঁর ছিল গভীর ভালোবাসা।’

রানির সঙ্গে কথা বলার অভাব বোধ করবেন বলেও জানিয়েছেন জাস্টিন ট্রুডো। রানিকে তিনি জ্ঞানী, কৌতূহলী, সহযোগিতাপূর্ণ মানসিকতার ও মজার মানুষ বলে উল্লেখ করেছেন। ট্রুডো আবেগাপ্লুত গলায় বলেন, ‘এই পৃথিবীতে রানি ছিলেন আমার প্রিয় মানুষদের একজন। আমি তাঁর অভাব বোধ করব।’

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর