শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৩:১৭ পিএম, ২০২২-০৮-২৯
চট্টগ্রামের ফটিকছড়িতে বাল্যবিয়ে হচ্ছে বলে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি করার দায়ে তৌহিদুল আলম (৪০) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম।
জানা যায়, উপজেলার কাঞ্চন নগর ইউপির দক্ষিণ কাঞ্চননগর গ্রামের জৈনক মোহাম্মদ ইউনুস বাবুলের মেয়ের বাল্যবিয়ে হচ্ছে এমন তথ্য দেয় একই ইউপির নুরুল ইসলামের ছেলে মুহাম্মদ তৌহিদুল আলম। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায়, ওই মেয়ের জন্মনিবন্ধন অনুযায়ী বর্তমান বয়স ২১বছর। পরে ভুল তথ্য দেয়ায় অভিযোগকারী তৌহিদুলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন , বাল্যবিয়ে হচ্ছে এমন তথ্য পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখি আমাদের ভুল তথ্য দিয়ে মোবাইল কোর্টকে বিভ্রান্ত ও বিপথে পেলে তৌহিদুল নামের এক ব্যক্তি।ভুল তথ্য দেয়ায় তাকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৬ ধারায় ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ অভিযানে সহায়তা করে ফটিকছড়ি থানা পুলিশ।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited